মাগুরার শ্রীপুর থানায় সদ্য যোগদান করা ওসি সুকদেব রায়ের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।
আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে শুক্রবার (২ এপ্রিল) সকালে উপজেলার সব্দালপুর ইউনিয়নের মর্কমখোলা – টেংগাখালি চেকপোস্টে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন । পাশাপাশি মানুষকে কোভিড-১৯ সম্পর্কে সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
শ্রীপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে (২৯ মার্চ) সোমবার যোগদান করেন সুকদেব রায়। যোগদানের পরপরই তিনি মাস্ক বিতরণ করেছেন।এসময় তার সাথে সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
করোনা প্রাদুর্ভাব মোকাবেলা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নবাগত ওসির এই কর্মসূচি জনবান্ধব ও মানবিক কাজের দৃষ্টান্ত স্থাপন করায় সচেতন মহল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
তাছিন জামান/বার্তাবাজার/ভি.এস