ঈশ্বরগঞ্জে করােনা ভাইরাস প্রতিরােধে প্রশাসনের গণবিজ্ঞপ্তি

করোনা ভাইরাস (কোজি ১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রাণঘাতী এই মহামারী থেকে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ বাসীর সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮ দফা নির্দেশনা ও ময়মনসিংহ জেলা করােনা ভাইরাস প্রতিরােধ কমিটি এবং ঈশ্বরগঞ্জ উপজেলা করােনা ভাইরাস প্রতিরােধ কমিটির সিদ্ধান্ত মােতাবেক পরবর্তী ঘােষণা না দেয়া পর্যন্ত আগামী ০২ (দুই) সপ্তাহের জনা (০১ এপ্রিল ২০২১ থেকে ১৪ এপ্রিল ২০২১) পর্যন্ত উপজেলা করােনা ভাইরাস প্রতিরােধ কমিটি কর্তৃক বেশ কিছু সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গনবিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

করোনা ভাইরাসের দ্বিতিয় ঢেউ মোকাবেলায় গণবিজ্ঞপ্তিতে বলা হয়- সকল ধরনের জনসমাগম সামাজিক (বিয়ে, জন্ম দিন, খেলা ধূলা)রাজনৈতিক (মিটিং, মিছিল) ধর্মীয় (সভা)/অন্যান্য যে কোন অনুষ্ঠান বন্ধ থাকবে।

মসজিদসহ সকল ধর্মীয় উপাসনালয়ে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায়সহ যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে।

গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণ ক্ষমতায় ৫০ ভাগের অধিক যাত্রী পরিবহন করা যাবে না; নিত্য প্রয়ােজনীয় দ্রব্যসামগ্রী খােলা বা উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয় বিক্রয়ের ব্যবস্থা করতে হবে এবং রাত ০৮ ০০

টার পর ঔষধের দোকান বাতিত সকল ধরনের দােকান বন্ধ থাকবে। শপিংমল ও দোকানে ক্রেতা বিক্রেতা উভয়েরই মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখতে ক্রেতার সংখ্যা সীমিতকরণসহ যথাযথ স্বাস্থবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে, সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।

অপ্রয়ােজনীয় ঘােরাফের/আড্ডা বন্ধ করতে হবে। জরুরী প্রয়োজন সাড়া রাত ৮ টার পর বাইরে বের হওয়া যাবে না।

হােটেল রেস্তোত্রাসমুহ ধারণ ক্ষমতার ৫০ ভাগের অধিক মানুষের প্রবেশ নিষিক্ত করতে হবে, নাে মাস্ক নাে সার্ভিস নিশ্চিতকরণ ও কর্মক্ষেত্রে অবস্থানকালীন সর্বদা বাধ্যতামূল্নাবে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চলমান বৈশ্বিক মহামারীতে করােনা ভাইরাস সংক্রমণ প্রতিরােধে সকলকে সহযােগিতা করার জনা অনুরােধ করা হলাে।এ নির্দেশনা জনস্বার্থে জারী করা হলাে।

আরিফুল হক/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর