হোটেলে কোয়ারেন্টাইনে থাকা প্রবাস ফেরত নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সিলেট নগরীর নুরজাহান গ্রান্ড হোটেলে বিদেশ থেকে ফিরে কোয়ারেন্টাইনে থাকা বৃটেন প্রবাসী এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উঠেছে ওই হোটেলের শাহীন নামে এক কর্মচারীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ এপ্রিল) দিনগত রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।
জানা যায়, ওইদিন রাত ১১টার দিকে নারীর কক্ষের দড়জায় কড়া নাড়ে শাহীন। দড়জা খোলার সাথে সাথেই শাহীন ওই নারীর ওপর ঝাপিয়ে পড়ে তাকে ধর্ষণের জন্য। পরে ভুক্তভোগীর চিৎকার শুনে আশেপাশের কক্ষের লোকজন এসে তাক উদ্ধার করে শাহীনকে আটক করে পুলিশ খবর দেয়।
এ বিষয়ে শুক্রবার (২ এপ্রিল) কোতয়ালি থানার ওসি এস এম আবু ফরহাদ জানান, শাহীনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ওই নারীসহ ৮৩ জন যাত্রী সিলেটে আসেন। এদের মধ্যে হোটেল নূরজাহানে ৬, হোটেল অনুরাগে ১১ জন, হোটেল হলিগেটে ১৭, হোটেল হলি সাইডে ৩, হোটেল স্টার প্যাসিফিকে ১, হোটেল লা রোজে ১৭, হোটেল লা ভিস্তায় ৮, হোটেল রেইন বো গেস্ট হাউজে ১০ ও রয়েল প্লামে ১০ জন প্রবাসীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বার্তা বাজার/এসজে