হোমনায় শিপন প্লাজার নির্মাণ কাজের উদ্বোধন করলেন সেলিমা আহমাদ

কুমিল্লার হোমনায় মোহাম্মদ শিপন প্লাজার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য জনাব সেলিমা আহমাদ এমপি।

শুক্রবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার ঘারমোরা বাজারে বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ শিপন প্লাজার ৫ তলা ভবন প্রধান অতিথি হিসেবে এর নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।

পরে সেলিমা আহমাদ এমপি বিশিষ্ট শিল্পপতি ও ঘারমোরা গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ শিপনের নব-নির্মিত ব্রাক ভবন পরিদর্শন করেন।

এ সময় পৌর মেয়র এড. মো.নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কায়েস আকন্দ, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুজ্জামান খোকন, যুগ্ম সাধারন সম্পাদক সাদেক সরকার ও গাজী মো. ইলিয়াছ, ঘাড়মোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল করিম, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক কায়সার আহমেদ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক আবদুছ সালাম ভূইয়া, উপজেলা সেচ্ছাসেবকলীগের দপ্তর সস্পাদক আমির হোসেনসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তপন সরকার/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর