ঝিনাইদহে বাড়িতে একা পেয়ে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ

ঝিনাইাদহ সদর উপজেলার হাজরাতলা গ্রামে এক প্রতিবন্ধি যুবতী ধর্ষণের শিকার হয়েছে। বাড়িতে একা পেয়ে হাজরাতলা গ্রামের সৈয়দ আলী মাষ্টারের ছেলে সাহাবুদ্দীন (৩৫) তাকে ধর্ষণ করে। অসুস্থ অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২ এপ্রিল) বিকালে ঝিনাইদহ সদর থানায় দায়েরকৃত অভিযোগপত্রে উল্লেখ করা হয়, প্রতিবন্ধি ওই যুবতীকে বাড়িতে একা রেখে তার মা হরিণাকুন্ডুর সড়াতলা গ্রামে যান অন্য মেয়েকে দেখতে। বৃহস্পতিবার দুপুরে হাজরাতলা গ্রামের সাহাবুদ্দীন বাড়িতে প্রবেশ করে প্রতিবন্ধি ওই যুবতীকে জোর পুর্বক ধর্ষণ করে।

এসময় বাড়িতে কেও ছিল না। ধর্ষিতা যুবতীকে ঘটনার দিন রাত ১২টার দিকে চিকিৎসা ও ডাক্তারী পরীক্ষার জন্য পরিবারের লোকজন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

ঘটনার সত্যতা স্বীকার করে শুক্রবার বিকালে ঝিনাইদহ সদর থানার এসআই রফিকুল ইসলাম বার্তাবাজারকে জানান, ধর্ষিতার মা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় অভিযোগ করেছেন। আমরা ধর্ষককে গ্রেফতারের চেষ্টা করছি। মেয়েটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

খাইরুল ইসলাম নিরব/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর