চট্টগ্রামে ফার্মেসি ও কাঁচাবাজার ছাড়া সব দোকানপাট বন্ধের নির্দেশ

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম নগরীতে সন্ধ্যা ৬টার পর থেকে কাঁচাবাজার ও ওষুধের দোকান ছাড়া সব ধরণের দোকানপাট ও শপিং কমপ্লেক্স বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২ এপ্রিল) চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এই নির্দেশ দেন।

তিনি বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়া আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রামের সব শপিং সেন্টার, বিপণিকেন্দ্র, হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রাখতে হবে।

তিনি আরও বলেন, ওষুধের দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে। এই নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর