গাজীপুরে হেফাজতের সাথে পুলিশের সংঘর্ষ

হেফাজতে ইসলামের বিক্ষোভকে কেন্দ্র করে গাজীপুরে পুলিশের সাথে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২ এপ্রিল) জুমার নামাজের পরে এই ঘটনা ঘটে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করেন। এতে আহত হয়েছে বেশ কয়েকজন।

পুলিশ জানায়, জুমার নামাজের পর চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করার চেষ্টা করেন হেফাজতকর্মীরা। এসময় পুলিশ তাদের বাধা দিলে, ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

ঘটনার এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন হেফাজতপন্থীরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর