গণপরিবহন সংকট: ঢাকায় চলবে আরও ৬০টি দু’তলা বাস

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের জারি করা ১৮ দফা নির্দেশনার মধ্যে একটি হচ্ছে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহন। ৬০ শতাংশ ভাড়া বেশিও রাখা হচ্ছে। যার ফলে রাজধানীর মানুষজনের ভোগান্তি হয়েছে আকাশচুম্বি।

বিভিন অফিসে ৫০ শতাংশ উপস্থিতি কার্যকর না হওয়ায় মানুষজন গণপরিবহনের জনয় কষ্ট করছে। এমনকি বিক্ষোভও করেছেন।

যার ফলে গত দু’তিনদিন ঢাকায় গণপরিবহনের তীব্র এ সংকট নিরসনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) ৬০টি দ্বিতল বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (৩ এপ্রিল) ৬০টি ডাবল ডেকার বাস নগরীর বিভিন্ন রুটে চলাচল করবে। মূলত যেসব রুটে যাত্রী সংখ্যা বেশি এসব রুটকে বেশি গুরুত্ব দেওয়া হবে। মূলত এখন বিশ্ববিদ্যালয়সহ নানা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফলে বিআরটিস’র বাসগুলোও ডিপোতে অলস পড়ে আছে। এসব বাস অতিরিক্ত হিসেবে নগরীতে নামানো হবে।

এ বিষয়ে বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) তাজুল ইসলাম বলেন, আমরা যাত্রীদের ভোগান্তি কমাতে ৬০টি ডাবল ডেকার বাস রবিবার থেকে রাজধানীতে নামবো। ঢাকার রাস্তায় বিআরটিসির ৩৫টি ডাবল ডেকার বাস ইতোমধ্যে নামানো হয়েছে। সব মিলিয়ে ৬০টি বাসের ব্যবস্থা করা হচ্ছে। আমার বিশ্বাস ৬০টি ডাবল ডেকার ফুলফেজে নামানো হলে যাত্রীদের পরিবহন সংকট অনেকটাই কমে আসবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর