লামায় ধর্ষণ ও করোনা বিষয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

বান্দরবান লামা উপজেলার ফাইতং ইউপির ১০নং বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ এপ্রিল’২১) সকাল ১০টাই ইউপির ৫নং ওয়ার্ড সুতাবাদী পাড়া রহিমের দোকানে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বিট পুলিশিং মতবিনিময় সভা সূত্রে জানা যায়, স্থানীয় বশিরের নাতি নিশা (৭) কে তার নানী নাস্তা কিনতে রহিমের দোকানে পাঠান। কিন্তু রহিম দোকানের মালামাল কিনতে বানিয়ারছড়া বাজারে গেলে তার বড় ভাই হারুন (৩৫) কে ক্যাশে বসিয়ে জান। এ সময় দোকানে লোকজন না থাকায় শিশু নিশাকে দর্শনের অপচেষ্টা চালান হারুন। পরে বাসায় নিশার কান্নাকাটি দেখে তার নানু জিজ্ঞেস করলে হারুনের বিষয়টি খুলে বলেন।

বিষয়টি ফাঁড়ির ইনর্চাজকে অবহিত করলে ঘটনাস্থল পরিদর্শন করে লামা থানায় অবগত করেন তিনি। পরে থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা যাচাই করে আসামি হারুনকে গ্রেফতার করার করার নির্দেশ দেন।

এদিকে ঘটনা জানাজানি হওয়ার আগে আসামী হারুন এলাকা ছেড়ে পালিয়ে গেলেও সন্ধ্যা ৬টায় পার্শ্ববর্তী চকরিয়া উপজেলা হতে তাকে আটক করে লামা থানার রেফার করা হয়।

ঘটনাকে সামনে রেখে মতবিনিময় সভায় লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বার্তাবাজারকে মুঠোফোনে বলেন, ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যেই আমরা প্রাথমিক ভাবে সর্বোচ্ছটুকু কাজ করে যাচ্ছি। আমি আশা করবো ফাইতংএর মানুষজন তাদের ধৈর্য, সামাজিকতা, ন্যায়বিচার, মূল্যবোধ ব্যবহার করে এরকম অনাকাংখিত ঘটনা থেকে নিজেদেরকে বিরত রাখবেন।

তিনি আরো বলেন, আমরা এরকম ন্যাক্কারজনক ঘটনার প্রত্যাশা করছিনা, সবাই মিলে মিশে সুন্দর সামাজিক স্ব স্ব অবস্থান থেকে আমাদের আইনআনুগ কাজকে এগিয়ে নিয়ে যাব। তিনি সকল মিডিয়া কর্মী ও ফাইতং সুতাবাদী বাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলকে ধন্যবাদ জানান।

প্রধান অতিথির বক্তব্যে জালাল উদ্দীন কোম্পানি বার্তাবাজারকে বলেন, সম্প্রতি কোভিড-১৯ থেকে বাঁচতে হলে মাস্ক পরাসহ হ্যন্ড স্যানিটাইজার ব্যবহার করা অবশ্যক। তবে দুরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে, যেখানে সেখানে সমাবেশ করা যাবেনা, সামাজিক দুরত্ব মেনে চলাফেরা করতে হবে। সবাইকে সচেতন থাকার আহব্বান জানান তিনি।

ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ কানন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাইতং ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দীন কোম্পানি, ফাঁড়ির এস আই আব্দুল্লাহ, ফাইতং ইউনিয়ন আ.লীগের সভাপতি হেলাল উদ্দিন বি এ, ইউপির প্যানেল চেয়ারম্যান মু. জুবাইরুল ইসলাম, খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফি, ইউপি সদস্য মো. সরোয়ার আলম, মহিলা ইউপি সদস্য শাহেদা ইয়াসমিন শাহেদা প্রমুখ।

এম. মিজানুর রহমান/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর