বিএনসিসি’র উদ্যোগে ৪ দিন ব্যাপী সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে বাংলাদেশ ক্যাডেট কোর (বিএনসিসি)এর উদ্যোগে ১ এপ্রিল হতে ৪ এপ্রিল চারদিন ব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন করা হয় ডিএনসিসি একাডেমি সাভারের বাইপাইলে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়)।

“আমিই বঙ্গবন্ধু” শিরোনামে এই অনুষ্ঠানে বাংলাদেশ ক্যাডেট কোরের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর জীবন সূচনালগ্ন থেকে মৃত্যু পর্যন্ত পুরো ইতিহাস শৈল্পিক বাস্তবতায় স্ব-শরীরে তুলে ধরেন।।

বিভিন্ন রকমের চিত্র কর্ম ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর