হেফাজতের কেউ সহিংস নয়: পদত্যাগ করতে চাওয়া নায়েবে আমির

সংগঠন থেকে পদত্যাগ করতে চাওয়া বাংলাদেশ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও নারায়ণগঞ্জ জেলা শাখার আমির মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, জ্বালাও-পোড়াও এবং ভাঙচুরের সাথে বাংলাদেশ হেফাজতে ইসলামের কোনো নেতাকর্মী জড়িত নয়। এ জন্য তিনি প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজ দেখারও আহ্বান করেছেন।

শুক্রবার (২ এপ্রিল) নারায়ণগঞ্জের ডিআইটি রেলওয়ে জামে মসজিদের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

এছাড়া বক্তারা বলেন, প্রশাসন আমাদের সঙ্গে থাকবে, আমাদের নিরাপত্তা দেবে। কিন্তু কোন হেলমেট বাহিনী, অমুক লীগ তমুক লীগকে আর আমরা মাঠে দেখতে চাই না। যদি তাদের আবার দেখা যায় তাহলে এবার থেকে প্রতিরোধ করা হবে।

সমাবেশের শেষে নরেন্দ্র মোদি বাংলাদেশে আসার প্রতিবাদে নিহত হেফাজত কর্মীদের আত্মার শান্তি কামনায় ও আহতদের সুস্থতার জন্য দোয়া করা হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর