বাংলাদেশিদের যুক্তরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়তে থাকায় বাংলাদেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। বাংলাদেশ ছাড়াও নতুন এ তালিকায় আছে পাকিস্তান, কেনিয়া ও ফিলিপাইন।

আগামী ৯ এপ্রিল থেকে এই চার দেশ থেকে কেউ যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবে না। এদিকে এর আগের ১০ দিনের মধ্যে যেসব যাত্রী এসব দেশ থেকে যাত্রা শুরু করেছে কিংবা ট্রানজিট করেছে তাদের কাউকে ইংল্যান্ডে প্রবেশ করার অনুমতি দেয়া হবে না।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ, পাকিস্তান, কেনিয়া এবং ফিলিপিন্সকে লাল তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য। নতুন ৪ দেশ যুক্ত হওয়ায় এ রেড লিস্টে দেশের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯টি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর