পিরোজপুরের স্বরূপকাঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি করে সামাজিক যোগাযোগ মাধ্যেমে ছড়িয়ে দেওয়ার অপরাধে মিজানুর রহমান সিকদার ওরফে হাতকাটা মিজানকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রধানমস্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপুর্ণ মন্তব্য ও বিকৃত ছবি তৈরি করে ফেসবুকে প্রচার করার অভিযোগে বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয় হয় এবং তার নামে মামলা দেওয়া হয়েছে বলে আজ শুক্রবার সাংবাদিকদের জানান স্বরুপকাঠী থানার ওসি আবির মোহাম্মদ হোসেন।
গ্রেপ্তার মিজানুর রহমান সিকদার ওরফে হাতকাটা মিজান(৩৫) পিরোজপুর জেলার স্বরুপকাঠী উপজেলার জলাবাড়ি ইউনিয়নের আরামকাঠী গ্রামের বজলুর রহমান সিকদারের ছেলে।
স্বরুপকাঠী থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, গ্রেপ্তার হওয়া মিজান তার নিজের ফেজবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন ধরনের বিকৃত ছবি পোষ্ট করে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে জানায়। পরে পুলিশ স্বরুপকাঠীর ইদিলকাঠি এলাকায় অভিযান চালিয়ে মিজানকে গ্রেপ্তার করে।
ওসি আবির মোহাম্মদ হোসেন আরো জানান, গ্রেপ্তার হওয়া মিজানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা রজু করা হয়েছে এবং শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/পি