টিকা নিয়েও করোনায় আক্রান্ত স্বাস্থ্য সচিব

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান।

শুক্রবার (২ এপ্রিল) তাকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে সচিবের একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী এ তথ্য জানান।

গত ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার টিকা নিয়েছিলেন আব্দুল মান্নান। এর আগে গত ১৪ জুন করোনায় আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মান্নানের স্ত্রী কামরুন নাহার মারা যান।

উল্লেখ্য, গত বছরের ৪ জুন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পান মো. আব্দুল মান্নান।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর