টাঙ্গাইলের মধুপুরে পলিদা বেগম (৪০) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্র্বৃত্তরা।
শুক্রবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের ধলপুর পশ্চিমপাড়ার একটি ধান ক্ষেতে থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ওই নারী ধলপুর গ্রামের অধিবাসী।
এ ব্যাপারে মধুপুর থানার এসআই হুমায়ুন ফরিদ বার্তা বাজারকে জানান, পলিমা বেগম তিন সন্তানের জননী। কয়েক মাস আগে স্বামীর সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়। তার দুই মেয়ে ঢাকায় পোশাক কারখানায় চাকরি করে। এক ছেলেকে নিয়ে তিনি বাড়িতেই থাকতেন। কয়েকদিন আগে ছেলে আত্মীয় বাড়িতে যাওয়ায় তিনি একাই বাড়িতে ছিলেন।
বৃহস্পপিতবার রাতে কোন এক সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে তার লাশ বাড়ির পাশে একটি ধানক্ষেতের সেচের নালায় ফেলে রাখে। স্থানীয়রা সকালে লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
তিনি আরো বলেন, নিহতের শরীলের বিভিন্ন স্থানে ধারলো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্ততি চলছে।
হাসান সিকদার/বার্তাবাজার/পি