৯০ লাখ টাকার হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ঢাকার সাভারে ৯০ লাখ টাকার হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)- ৪। শুক্রবার (১ এপ্রিল) ভোর রাতে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এ ব্যাপারে র‌্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, শুক্রবার ভোর রাতে সাভারের আমিনবাজার এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী নবাব ও নাহিদ ইসলাম হেরোইন বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালো হয়। এসময় আমাদের আভিযানিক দল মাদক ব্যবসায়ী নবাব ও নাহিদ হোসেনকে ৯০ লাখ টাকা মুল্যের ৮৮০ গ্রাম হেরোইন উদ্ধার ও একটি ট্রাক জব্দ করে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে ট্রাকে পচনশীল পণ্য পেয়াজ পরিবহনের আড়ালে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজধানীর ঢাকাসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে সকালে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর