প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো একে একে বন্ধ ঘোষণা করা হচ্ছে। এবার বন্ধ ঘোষণা করা হলো রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এইসময় কোনো দর্শণার্থী চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবেন না। শুক্রবার (২ এপ্রিল) শুক্রবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণ রোধে শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।
বার্তা বাজার/এসজে