দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মী ও মাদ্রাসা শিক্ষার্থীদের হতাহতের প্রতিবাদে আজ শুক্রবার (২ এপ্রিল) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।
বিক্ষোভ সমাবেশে সংগঠনটির নেতা মাওলানা মামুনুল হক বলেন, যদি কেউ চিন্তা করে থাকেন, বন্দুকের নল দিয়ে হেফাজত ইসলামকে শান্ত করে ফেলবেন তাদের বলব, আপনারা বোকার স্বর্গে বাস করছেন।
তিনি আরও বলেন, আমি বিশ্ব মানবাধিকার কর্মী, গোয়েন্দা সংস্থাগুলোকে বলতে চাই- যথাযথ তদন্ত করুন। পুলিশি হেফাজতে থাকা আমার কর্মীদের ওপর হামলা করা হয়েছে। আমরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই। আমাদের ওপর যারা হামলা করেছে তারা এখনো কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আমি তার জবাব চাই।
বার্তাবাজার/নব