নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে গণধর্ষণ

পটুয়াখালীর বাউফলে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে ধণধর্ষণের শিকার হয়েছেন এক নারী। উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের প্রার্থী নিলুফা বেগমের পক্ষে প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে একটি নির্জন বিলে এই ঘটনা ঘটে।

জানা যায়, চলতি বছরও নির্বাচনী প্রচারণায় নেমেছে ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য নিলুফা বেগম। বৃহস্পতিবার সারাদিন তার হয়ে প্রচারণা করেন ভুক্তভোগী ওই নারী। প্রচারণা শেষে রাত ৯টার দিকে নিলুফা বেগমের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে ৩ যুবক তার মুখ চেপে ধরে একটি বিলের ধারে নিয়ে যায়। সেখানেই তার উপর চালানো হয় পৈশাচিক নির্যাতন। এরপর তাকে সেখানে ফেলে রেখে চলে যায়।

ভুক্তভোগী ওই নারী কিছুক্ষণ পর স্থানীয় এক ব্যক্তির বাড়িয়ে আশ্রয় নেয়। খবর পেয়ে চন্দ্রদ্বীপের ইউপি চেয়ারম্যান এনামুল হক আলকাছ ও মেম্বার দুলাল শিকদার সেখানে তাকে দেখতে যান। শুক্রবার (২ এপ্রিল) ভুক্তভোগী নারীকে থানায় নিয়ে যান দুলাল শিকদার ও নিলুফা বেগম।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান এনামুল হক আলকাছ জানান, ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। এছাড়াও আইনানুগ সহায়তার জন্য থানায় যেতে বলেছি।

বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন, ধর্ষণের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর