আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি নতুন করে তিনটি দলকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড এবং কমিটি মিটিংয়ে এ সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
নতুন করে টেস্ট স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশ নারী দল, আফগানিস্তান নারী দল এবং জিম্বাবুয়ে নারী দল। এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, বোর্ড সভায় আইসিসির পূর্ণাঙ্গ নারী দল সদস্যদের ওয়ানডে এবং টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর ফলে এখন থেকে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল টেস্ট ম্যাচও খেলতে পারবে। এখন পর্যন্ত সর্বমোট ১০ নারী দল আইসিসির টেস্ট স্বীকৃতি পেয়েছে।
যেখানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড,পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার পাশাপাশি টেস্ট খেলেছে আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ড এবং আয়ারল্যান্ড নারী দল। এবার এই ক্লাবে নাম লেখালো বাংলাদেশ।
বার্তাবাজার/নব