হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

হেফাজতে ইসলামের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে বায়তুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মী ও মাদ্রাসা শিক্ষার্থীদের হতাহতের প্রতিবাদে শুক্রবার (২ এপ্রিল) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম।

এ সমাবেশ ঘিরে দুপুর থেকেই মসজিদের উত্তর গেটের ভেতরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। এছাড়া পল্টন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। বায়তুল মোকাররম উত্তর গেট ও পশ্চিম পাশে অবস্থান করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

কাউকে সন্দেহ হলে তাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়াও জলকামান ও সাজোয়া যান প্রস্তুত রাখা হয়েছে। প্রেসক্লাব, কাকরাইল মোড়, গুলিস্তান জিরো পয়েন্টসহ আশপাশের এলাকাতেও পুলিশ মোতায়েন করা হয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর