ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে গত শুক্রবার থেকে শুরু হওয়া হেফাজতে ইসলামের বিক্ষোভে অনেক নেতাকর্মী ও মাদ্রাসা শিক্ষার্থীদের হতাহতের ঘটনা ঘটে।
হাটহাজারী, ঢাকা ও ব্র্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মী ও মাদ্রাসা শিক্ষার্থীদের হতাহতের প্রতিবাদে আজ শুক্রবার (০২ এপ্রিল) বিক্ষোভ কর্মসূচি পালন করবে হেফাজতে ইসলাম।
হেফাজতে ইসলামের মোদিবিরোধী বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সহিংসতায় অন্তত ১২ জন মারা গেছেন। তবে হেফাজতের দাবি ১৮ জনের প্রাণহানি ঘটেছে।
মোদিবিরোধী বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারিতে সবচেয়ে বেশি সহিংসতা হয়। তবে আজকের কর্মসূচি শান্তিপূর্ণ হবে বলে দাবি করেছে হেফাজতে ইসলাম।
এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের পাশাপাশি আরও দুটি সিদ্ধান্ত জানানো হয়েছে। সেগুলো হচ্ছে- কোথাও কোনো সমাবেশে আসা বা ফেরার পথে মিছিল হবে না এবং নিজস্ব স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা শক্তিশালী করে সমাবেশ শান্তিপূর্ণভাবে পালন করা হবে।
বার্তাবাজার/নব