জয়পুরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক সোনালী ব্যাংক নওগাঁর বদলগাছী শাখার কর্মকর্তা আবু ছালাম (৪৬) নিহত হয়েছে।
শুক্রবার সকালে সদর উপজেলার তেতুঁলতলী এলাকায় দুর্ঘটনায় ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা ছালামের ছেলে সিয়াম (১৪) গুরুতর আহত হন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ছালাম ও তার ছেলে বিয়ের দাওয়াতে বদলগাছী উপজেলার দিকে যাচ্ছিলেন। পথে তেঁতুলতলী এলাকায় পাথর বোঝায় একটি ট্রাককে ওভারট্রিক করতে গেলে বালুতে পিছলিয়ে গিয়ে ট্রাকের পেছন চাকায় পরে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় ছালাম এবং সিয়াম গুরুতর আহত হয়। তাকে জয়পুরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাট থানার ইন্সপেক্টর (তদন্ত) হাবিবুর রহমান হাবিব জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক ও সহকারী পলাতক রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মিলন রায়হান