নান্দাইলে সৌদি প্রবাসীর স্ত্রীর নামে ভিজিডি কার্ড!

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সাভার গ্রামে এক বৃত্তশালী সৌদি প্রবাসীর স্ত্রীর নামে রয়েছে ভিজিডির (ভালনারেবল গ্রুপ ডেভেলাপমেন্ট) কার্ড। অথচ এই কার্ড পাওয়ার কথা দুঃস্থ ও অসহায় নারীরা। ২০২১-২২ অর্থ বছরের চুরান্ত তালিকা প্রকাশের পর এই বিষয়টি জানা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কার্ডধারী ওই নারীর নাম মোছা. সামছুন্নাহার (৩৫)। তিনি সাভার গ্রামের সৌদি প্রবাসী এমদাদুল হকের স্ত্রী। সামছুন্নাহারের স্বামী সৌদিতে থাকেন প্রায় ২০ বছর ধরে। প্রতি মাসে মোটা অঙ্কের টাকা পাঠান। বাড়িতে সহায় সম্পদ ছাড়াও রয়েছে আলিসান ঘর ও শান বাঁধানো পুকুর ঘাট। ঈদুল আজহায় কোরবাণী দেন নিয়মিত।

সামছুন্নাহার নিজ নামে কার্ড থাকার বিষয়টি নিশ্চিত করলেও এর সুবিধা তিনি নেন না বলে দাবি করেন।

তিনি আনোয়ারা খাতুন নামে এক নারীকে দেখিয়ে বলেন, এই সুবিধা তাঁর জাঁ নেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আনোয়ারার নাম বিধবা ভাতার তালিকায়ও রয়েছে। একই ব্যক্তি সরকার প্রদত্ত দুই সুবিধা গ্রহণ করতে পারেন না।

তাহলে আপনারা কীভাবে নিচ্ছেন-প্রশ্ন করা হলে তাঁরা জানান, প্রতিবেশী আওয়ামী লীগ নেতা আবুল মনসুর তাঁদের দুজনের নামে কার্ডের ব্যবস্থা করে দিয়েছেন।

এই বিষয়ে আবুল মনসুর সাংবাদিকদের বলেন, এ ধরনের কাজ প্রত্যেক ইউনিয়নে হচ্ছে। প্রবাসীর স্ত্রীর নামে ভিজিডি কার্ড থাকলে ক্ষতি কী।

নান্দাইল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা রহমান বলেন, বিষয়টি তালিকা হওয়ার পরে জানতে পেরেছেন। তদন্ত করে সত্যতা পেলে তিনি ব্যবস্থা নেবেন।

মজিবুর রহমান ফয়সাল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর