এক ফরম্যাট থেকে অবসর নিতে চান তামিম!

আন্তর্জাতিক ক্যারিয়ার লম্বা করতে এক ফরম্যাট থেকে অবসরের ইঙ্গিত দিলেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বাকি দুই ফরম্যাটে খেলা চালিয়ে যেতে চান তিনি।

তামিম ১৪ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের টপ অর্ডারে ধারাবাহিকভাবে খেলছেন। বাংলাদেশের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান তিনি। তিন ফরম্যাটে ওপেনার তামিমের বিকল্প এখনও খুঁজে পায়নি বাংলাদেশ।

এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন, আমি যদি আরও ৪-৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চাই তাহলে মনে হয় না তিন ফরম্যাটের সবগুলো খেলতে পারবো। এটা সম্ভব না।

তিনি বলেন, কোন দুই ফরম্যাট আমার কাছে গুরুত্বপূর্ণ তা বাছাই করতে হবে। যেখানে আমি দলের জন্য অবদান রাখতে পারবো। এটা এখনই হতে পারে অথবা ছয় মাস পরও হতে পারে। এমনকি হতে পারে আমি একটা ফরম্যাট খেললাম।

তামিম আরও বলেন, আমি কতদিন খেলতে চাই তা এখনই বলতে চাই না। যদি আন্তর্জাতিক ক্যারিয়ার লম্বা করতে চাই তাহলে কিছু তো ছাড়তে হবেই। দল ও ক্যারিয়ারের জন্য ঠিক মনে করলে অবশ্যই আমি সিদ্ধান্ত নেবো।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর