হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ৮ মাসের এক কন্যা শিশুকে ফেলে গেছেন এক যাত্রী। শিশুটি এখন বিমান বন্দরের আমর্ড পুলিশের তত্ত্বাবধানে রয়েছে।
প্রত্যক্ষদর্শী শিশুর মায়ের সহযাত্রী জানান, বৃহস্পতিবার রাত ২ টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে শিশুটিকে নিয়ে আসেন তার মা। নিজের নাম পরিচয় বিস্তারিত না জানালেও শিশুটির মা সৌদি প্রবাসী ছিলেন বলে জানান সহযাত্রী আসমা বেগম।
কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বিমান বন্দরের এপিবিএন এর অপরারেশন ও মিডিয়ার অতিরিক্ত সুপারিনটেনডেন্ট আলমগীর হোসেন।
বার্তাবাজার/পি