বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হামলা; অভিযুক্তকে ধরিয়ে দিতে ছাত্রলীগ নেতার পুরস্কার ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তান্ডবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাংচুর ও হমলাকারীকে ধরিয়ে দিতে আখাউড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি পুরষ্কার ঘোষণা করেন।
গত শনিবার (২৭ মার্চ) হেফাজত ইসলামের বিক্ষোভ মিছিল থেকে ব্রাহ্মাণবাড়িয়া শহরের বিভিন্ন স্থাপনায় হামলা করা হয়। তখন ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থিত বঙ্গবন্ধুর মোরাল(প্রতিকৃতি) ভাংচুর করেন দুষ্কৃতিকারীরা।
ভাংচুরে অংশ নেওয়া দুষ্কৃতকারীকে ধরিয়ে দিতে আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু গতকাল (১ এপ্রিল) এই পুরষ্কার ঘোষণা করেন।
জানা যায়,ভাংচুর ও হামলার সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হামলা চালাচ্ছেন এক যুবক,এমন এক ছবি সামাজি যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে অই যুবকের সন্ধান চেয়ে পুরস্কার ঘোষণা করেন এই ছাত্রলীগ নেতা।
এই বিষয়ে ছাত্রলীগ নেতা শাহাবুদ্দিন বেগ শাপলুর কাছে জানতে চাইলে তিনি বার্তা বাজারকে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গলী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের এমন অপমান স্বাধীনতার এই ৫০ বছরে এসে আমরা মেনে নিব না। ঘটনার দিন বঙ্গবন্ধুর প্রতিকৃতির উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় আমরা। হামলাকারী যে যুবকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, অই যবুকের সন্ধান যদি কেউ দিতে পারে তাকে আমি সাধ্যমত পুরষ্কৃত করব।
তিনি আরো বলেন হামলাকারী যেই হোক তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।
হাসান মাহমুদ পারভেজ/বার্তাবাজার/পি