বিশ্বে করোনায় মৃত্যু প্রায় সাড়ে ২৮ লাখ, আক্রান্ত ১৩ কোটি ছাড়াল

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ১ লাখ ৫৭ হাজার ১৯১ জন। মারা গেছেন ২৮ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন ও সুস্থ হয়েছেন ১০ কোটি ৪৮ লাখ ৮৩ হাজার ১৫১ জন।

শুক্রবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১২ লাখ ৪৪ হাজার ৬৩৯ জন। মারা গেছেন ৫ লাখ ৬৬ হাজার ৬১১ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৮ লাখ ৪২ হাজার ৭১৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ২৫ হাজার ৫৫৯ জন।

এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ১ কোটি ২৩ লাখ ২ হাজার ১১০ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৬৩ হাজার ৪২৮ জন।

উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জন ও মারা গেছেন ৯ হাজার ১০৫ জন। সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর