স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন।
বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এ বিষয়টি জানান তিনি।
তিনি লিখেন, বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করবার পর উপসর্গসহ করোনায় আক্রান্ত হলাম। এই মহামারি থেকে মহান আল্লাহ মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন। আমিন।
দেশে করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকেই জনগণের সুরক্ষা রক্ষায় কাজ করে চলেছেন ডা. নাসিমা সুলতানা। করোনা পরিস্থিতি নিয়ে টানা কয়েকমাস নিয়মিত প্রেস ব্রিফিং করতেন তিনি। এ থেকেই দেশের মানুষের কাছে পরিচিতমুখ হয়ে উঠেন তিনি।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা কার্যক্রম উদ্বোধনের দিন তিনি টিকা নিয়েছিলেন। টিকা নেওয়ার দুই মাসের বেশি সময় পর করোনায় আক্রান্ত হলেন স্বাস্থ্য অধিদফতরের এই কর্মকর্তা।
বার্তাবাজার/নব