লোহাগাড়ার ১২ মামলার আসামি আটক: অস্ত্র-গুলি জব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে দেশী-বিদেশী দুটি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ ডজন মামলার আসামী বাঁশখালীর মো. জসীম উদ্দিন উরুফে জোস্যা ডাকাতকে আটক করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার (১লা এপ্রিল) বিকেল ৪টায় লোহাগাড়া থানার বড় হাতিয়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়। র‍্যাব জানায়, তার বিরুদ্ধে অন্তত এক ডজন মামলা রয়েছে।

ধৃত ব্যক্তি হলেন, বাশখালী উপজেলার পূর্ব পুঁইছড়ি (হাসিনার বড় বাড়ি) এলাকার নুরুল হুদার ছেলে মোঃ জসীম উদ্দিন (৩৩)।

র‍্যাব জানায়, লোহাগাড়া থানাধীন বড় হাতিয়া ইউপিস্থ চাকফিরানী কালীনগর পাড়ার (০৮ নং ওয়ার্ড) গ্যাস কোম্পানী রোডস্থ কালাগোদা ব্রীজের উপর মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান চালায়।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে মো. জসীম উদ্দিনকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ৫ রাউন্ড গুলি ভর্তি ১টি বিদেশী রিভলবার ও হাতে থাকা শপিং ব্যাগ হতে ১টি ওয়ান শুটারগানসহ ৯ রাউন্ড গুলি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত মালামালসহ লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর