গণপরিবহন সংকটে সড়কে নামছে ৬০টি দোতলা বাস

অর্ধেক আসন খালি রেখে চলাচলের নির্দেশনায় তৈরি হয়েছে তীব্র গণপরিবহন সংকট। রাজধানীবাসীর ভোগান্তি কমাতে শিগগিরই ঢাকার রাস্তায় নতুন বাস নামানো হবে বলে জানিয়েছে বিআরটিসি।

একে প্রচন্ড গরম। বাসের পরে বাস চলে যায়, কিন্তু জায়গা মেলে না। তাই আরেক বাসে উঠবার আশায় স্টপেজে দাঁড়িয়ে থাকা। গেল ২ দিন ধরে রাজধানীর বাস স্টপেজগুলোর চিত্র এমনই। রাস্তায় যাত্রী আছে কিন্তু বাসের স্বল্পতা।

অফিস সময় শেষে রাজধানীর ফার্মগেটের বাসে উঠার যুদ্ধের দৃশ্যেই বলে দেয় গণপরিবহণ সংকট কতটা প্রবল। কতটা ভোগান্তিতে মানুষ।

যাত্রীরা জানান, আমরা ২-৩ ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোন বাস পাচ্ছি না। সময়মত কাজে পৌঁছাতে পারছি না। আর অফিস আদালতে ৫০ শতাংশের বেশি মানুষই কাজ করছে। তাই সেই অনুযায়ি সরকারের উচিত গণপরিবহনও নামানো। শুধু বাসের জন্যই এমন সিদ্ধান্ত কিন্তু মানুষজনতো ঠিকই ঘুরে বেড়াচ্ছে। আমাদের মনে হয় যারা এই সিদ্ধান্ত দিয়েছে তারা নিজেরা প্রাইভেট কারে করেই ঘুরে বেড়ায়।

অফিস, কলকারখানা শতভাগ খোলা রেখে গণপরিবহণের সংকট নিরসন সম্ভব না বলে জানান পরিবহণ সংশ্লিষ্টরা।

পরিবহণের অতিরিক্ত চাহিদা মেটাতে বিআরটিসি রাজধানীতে ইতোমধ্যে ৩৬টি দোতালা বাস নামিয়েছে। রবিবার নামবে আরো ২৪টি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর