১লা এপ্রিল মধ্য রাত থেকে ১৪ এপ্রিল পর্যন্ত কক্সবাজার জেলার সকল পর্যটন ও বিনোদন কেন্দ্র গুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে মুটো ফোনে ‘বার্তা বাজার’কে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. মামুন-উর রশীদ।
তিনি বলেন, দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। সরকার করোনা প্রতিরোধে ১৮টি নির্দেশনা জারি করেছে। করোনা বিস্তার রোধে জনসমাগম নিয়ন্ত্রন আনা জরুরী। ইতি মধ্যে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গনসচেতনতা বৃদ্ধি ও জনসমাগম পূর্ণ এলাকা ও গনপরিবহনসহ দূরপাল্লার পরিবহন গুলো গুলো কঠোর ভাবে মনিটরিং করা হচ্ছে।
করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মতে জেলাবাসীকে সুরক্ষা রাখতে কক্সবাজারের সকল পর্যটন ও বিনোদন কেন্দ্র গুলো ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
সরকারী ও জেলাপ্রশাসনের নির্দেশ পালনে সকলের স্বাস্থ্য সুরক্ষার জন্য সবার সহযোগীতার আহবান জানান।
খান মাহমুদ/ বার্তা বাজার/শাহরিয়া