মেহেরপুরের গাংনীতে আজিজুল রহমান(৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত আজিজুল উপজেলার পৌরসভাধীন ০৩ নম্বর ওয়ার্ড চৌগাছা মসজিদপাড়ার জামাল উদ্দীনের ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী ‘বার্তা বাজার’ কে জানান, মেহেরপুরের গাংনী সরকারি ডিগ্রী কলেজের সামনে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডুর ও এ এস আই জসিম উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে আজিজুলকে গ্রেফতার করে,
এ সময় তার কাছ থেকে ২০ পিচ ইয়াবা,১৫গ্রাম গাঁজা, মাদক বিক্রয় এর ৪ হাজার ৪’শ টাকা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি আরো জানান,ইতিপূর্বে আজিজুলের নামে আরও ৩টি মাদক মামলা রয়েছে। আটককৃত আজিজুলের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
মাসুদ রানা/বার্তাবাজার/ভি.এস