প্রভাবশালীর কাছ থেকে জমি ক্রয় করে দখল করতে পারছে না প্রকৃত মালিক

যশোরের ঝিকরগাছা উপজেলার ৯নং হাজিরবাগ ইউনিয়নের দেউলী গ্রামে নগদ অর্থ দিয়ে জমি ক্রয় করেও প্রভাবশালীদের কাছ থেকে ক্রয়কৃত জমি দখল করতে পারেছে না একটি অসহায় দরিদ্র পরিবার।

ভুক্তোভোগী ওই পরিবারের সদস্য মোক্তার আলী খা (৫০) যিনি ক্রয়সুত্রে এই জমির মালিক।

এই ঘটনাকে কেন্দ্র করে যশোরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা চলমান। তবুও আদালতে মামলা চললেও এলাকায় প্রভাবশালীদের ব্যাপক চাপে আছে ভুক্তভোগী মোক্তার আলী খা ও তার পরিবার।

একই এলাকার এক দল প্রভাবশালীদের দাপটে অবশেষে হারাতে বসেছে তার ক্রয়করা বসতভিটার সর্বসাকুল্যের জমিটুকো। ওই এলাকার দেওলী মৌজায় ৪১৭নং আরএস ও ৩৮৮নং আরএস খতিয়ানে সর্বমোট ৯২শতক জমির মধ্যে বাদী দু’বারে ক্রয়কৃত ২০শতক জমি।

ছবি- বার্তা বাজার

আদালতের মামলার কপিতে উল্লেখ্য, বিগত ২০০১ সালে একই এলাকার মৃত সমছের আলী খা’র ছেলে পাঞ্জাব আলী খার নিকট হতে ১০শতক জমি বাবদ উপযুক্ত নগদ অর্থ দিয়ে ক্রয় করেন। ক্রয় করার পরে নিজ বসতবাড়ী নির্মাণ করে। বর্তমানে বসবাস এবং রাস্তা সংলগ্নে একটি দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছে। এরপর তাকে বার বার অনুরোধ করার পরও তিনি উক্ত ১০ শতক জমি ২০১১ সালে ৪৩৬১নং কেবলা দলিলমূলে ২৩ হাজার টাকায় বাদীর অনুকূলে হস্তান্তর নিশ্চিত করেন। ২০১৭সালে ৩১৯৬ নং রেজিস্ট্রি দলিল করে পুনরায় উক্ত জমি পাঞ্জাব আলী খার ছেলে হাসান আলী খার নিজ প্রয়োজনে ১ লক্ষ ৩০ হাজার টাকায় বিনিময়ে ১০শতক জমি সংলগ্ন উত্তরপার্শ্বে আরও ১০শতক জমি বাদী মোক্তার আলী খা’র নিকট নগদ অর্থের বিনিময়ে বিক্রয় নিশ্চিত করেন।

এই মামলার বাদীপক্ষ উক্ত ২০শতক জমি একলপ্ত করে গৃহে বসবাসে, কিছু অংশে বৃক্ষ এবং রাস্তা সংলগ্ন করে ২টি দোকান স্থাপনে ব্যবসা পরিচালনা করছে।

এমন সময় পাঞ্জাব আলী, তার স্ত্রী রহিমা খাতুন ও তার ছেলে হাসান আলী খা বিবাদী ২০২১ সালের ২৫জানুয়ারী বেলা ১১টার সময় দা সাবল, লাঠিশোটা, এই সব অস্ত্রশস্ত্র লইয়া অঙ্গাত গুন্ডাপান্ডা নিয়ে আরো ৪/৫জন লোক সাথে লইয়া আসিয়া মোক্তার আলী খার দোকান ঘরের ও বাড়ীর দেওয়ালে বাড়িধুরি করে ভাংচুর চালায়।

হামলার সময় জমি দখল করবে এই মর্মে হুমকি ধামকি দিতে থাকে। এতেও বিবাদীপক্ষ ক্ষ্যান্ত হয়নি। তারা উক্ত বিক্রয় করা জমি আবারও একই এলাকার বাহাদুর মন্ডলের ছেলে নুর হোসেনের নিকট বিক্রয় করে।

বর্তমানে নুর হোসেন গং স্থানীয় প্রভাব খাটিয়ে মোক্তার আলী খা’র জমির সহ তার (নুর হোসেন) সকল জমি তারের কাটার বেড়া লাগিয়ে দিয়েছে। গত ২৭ মার্চ সকাল ৯টায় মোক্তার আলী খা’র ভাগে থাকা একটি বড় রেন্টিগাছের ডাল কেটে গাছটি মেরে নেওয়ার চেষ্টা করছে এমন সময় বাধা দিতে গেলে বিবাদীরা বাদীকে প্রকাশ্যে জীবননাশের হুমকি ধামকি দেয়।

এ ঘটনায় মোক্তার আলী খা বাদী হয়ে ঝিকরগাছা থানাতে ০১এপ্রিল ২০২১ইং তারিখে ০৪ জনকে বিবাদী সহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগে বিবাদীরা হলেন, নুর হোসেনের ছেলে শাহিন হোসেন @ রিপন (২৭), বাদু মন্ডলের ছেলে রবিউল ইসলাম (৪৮) ও আলী হোসেন (৫২) এবং রবিউল ইসলামের ছেলে আব্দুল্লাহ (২০) সহ অজ্ঞাতনামা ১০/১২ জন।

জমির মূল মালিক পাঞ্জাব আলী খা সরেজমিনে উপস্থিতিতে বার্তা বাজার প্রতিবেদককে বলেন, আমি মোক্তার আলী খা’র নিকট জমি বিক্রয় করি ১০শতক। আর আমার ছেলে ঐ জমির বিপ্ররীতে ১০শতক জমি দিয়েছে। সেই সূত্রে পাঞ্জাব আলী খা ২০১১ সালে ১০শতক জমি দলিলের মূল ২৩ হাজার টাকা আর ২০১৭ সালে ছেলে নিকট হতে ১০ ক্রয়কৃত জমির মূল্য ১ লক্ষ ৩০ হাজার টাকা।

অভিযোগে ১নং বিবাদী শাহিন হোসেন রিপন বার্তা বাজারকে বলেন, আমরা কাগজপত্র অনুযায়ী জমি কিনেছি। এবং সেই অনুযায়ী দখল করেছি।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, আমাদের নিকট একটি লিখিত অভিযোগ এসেছে। অভিযোগের উপর জোর তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

এ্যান্টনি দাস/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর