করোনা মুক্ত থাকতে স্বাস্থ্য বিধি মেনে চলুন: ঈশ্বরগঞ্জ ইউএনও

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করোনা ভাইরাসের দ্বিতীঢ ঢেউ মোকাবেলায় সরকার ঘোষিত ১৮ দফা সঠিক ভাবে মেনে চলতে মাঠ পর্যায়ে তদারকি শুরু করেছা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরা কার্যক্রম তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।

বৃহস্পিতবার বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ, মাইজবাগ, মগটুলা ইউনিয়নের মধুপুর, নাউরী, নারায়ণপুর, রাজীবপুরের শাহগঞ্জ, চরপাড়া, বড়হিতের নশতি, রাজেন্দ্রপুর চৌরাস্তা মোড়, ঈশ্বরগঞ্জ ইউনিয়নের পুবাইল বাজারে সরকারের ১৮ দফা প্রতিপালনের বিষয়ে সচেতন করা হয় এবং করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরা কার্যক্রম তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড আরোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. নূরুল হুদা খান, মাইজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পারভেজ, প্রেসক্লাবের সভাপতি নীলকণ্ঠ আইচ মজুমদার প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মো.জাকির হোসেন বলেন, করোনার দ্বিতীয় ঢেউ ধেয়ে আসছে। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্য বাড়ছে। স্বাস্থ্য বিধি না মানলে ছড়িয়ে পড়তে পারতে প্রান্তিক পর্যায়ে। তাই সবাইকে সরাকেরর ১৮ দফা নির্দেশনা মেনে চলতে হবে।

আরিফুল হক/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর