সাভারে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার (কৃষিযন্ত্র) ও পিকআপ ভ্যান হস্তান্তর করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাভার এর আয়োজনে বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকাল ৫টায় সাভার উপজেলা পরিষদে কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়।
২০২০-২০২১ অর্থবছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ক্রয়কৃত কৃষিযন্ত্র কম্বাইন হারভেস্টার এবং পিকআপ অনুমোদিত কৃষকের কাছে হস্তান্তর এর শুভ উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
অনুষ্ঠানে তিনজন কৃষককে ধান কাটার কৃষিযন্ত্র (কম্বাইন হারভেস্টার) এবং চারজন কৃষককে জমি থেকে ফসল সরাসরি বাজারে পাঠানোর সুবিধার্থে চারটি পিকআপ ভ্যান দেয়া হয়।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদ এর মহিলা ভাইস-চেয়ারম্যান, ইয়াসমিন চৌধুরী সুমী, সাভার উপজেলা কৃষি কর্মকর্তা নাজিয়াত আহমেদ প্রমুখ সহ উপকারভোগী কৃষকরা।
আল মামুন খান/বার্তাবাজার/ভি.এস