মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২৮ মার্চ হেফাজতের তান্ডব ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার নিমতলা এলাকায় ঢাকা-মাওয়া হাইওয়ে সংলগ্ন লোকাল সড়কে বিক্ষোভ মিছিল করা হয়।
উপজলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব লুৎফর রহমান। সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বালুরচর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, উপজেলা যুবলীগ আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, ইছাপুরা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওয়ায়, লতব্দি ইউপি চেয়ারম্যান এসএম সোহরাব হোসেন, রশুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক সামছুল হক, , যুগ্ন আহবায়ক মাসুদ লস্কর, উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈকত মাহমুদ, সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু, তাঁতীলীগ সভপতি রাসেল।
এছাড়া মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/ভি.এস