টাঙ্গাইলে অতিরিক্ত যাত্রী বহন করায় দুই বাস চালককে অর্থদণ্ড

করোনাভাইরাস মোকাবেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে, অতিরিক্ত যাত্রী বহন করায় টাঙ্গাইল শহরের নতুন বাস স্টেশনে দুই বাস চালককে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যার দিকে টাঙ্গাইলের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলামের নেতৃত্বে শহরের নতুন বাস স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সরকারি আইন অমান্য করে অতিরিক্ত যাত্রী বহন করায় দুই বাস চালককে সাত হাজার টাকা এবং স্বাস্থ্যবিধি না মানায় দুইজনকে ১২’শ টাকা অর্থদণ্ড করা হয়। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম বলেন, জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান করেন এবং করোনাভাইরাস মোকাবেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

হাসান সিকদার/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর