চরফ্যাসন উপজেলার শশীভূষনে প্রেমের সম্পর্কে বিয়ের ২ মাস পরে ঝুমুর (১৫) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ এপ্রিল) ওই গৃহবধূর বাবার বাড়িতে তার মরদেহটি উদ্ধার করা হয়।
ঝুমুর উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোঃ হারুন মোল্লার মেয়ে এবং একই গ্রামের মোঃ জুয়েলের দ্বিতীয় স্ত্রী।
জানা যায়, জুয়েলের সাথে ঝুমুরের ২ বছর প্রেম প্রণয় ঘটে। বিয়ের প্রলোভন দেখিয়ে জুয়েল তার সাথে শারিরীক সম্পর্ক করে। এক পর্যায়ে ঝুমুর ৬মাসের অন্তঃসত্ত্বা হয়ে পরে। বিষয়টি এলাকায় জানাজানি হয়। পরে স্থানিয়দের সহযোগিতায় জুয়েলের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে জুয়েলের সাথে তার বনিবনা না থাকায় সে তার বাবার বাড়িতে আত্নহত্যা করতে পারেন বলে ধারণা করেন স্থানিয়রা।
শশীভূষণ থানার ওসি রফিকুল ইসলাম জানান, অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এবং লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
আরিফুল ইসলাম/বার্তাবাজার/ভি.এস