নরসিংদীতে করোনা মোকাবেলায় জেলা প্রশাসনের লিফলেট বিতরণ

আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) করোনা ভাইরাস (কোভিড-১৯) এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং সভাপতি, দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি, নরসিংদী সৈয়দা ফারহানা কাউনাইন এঁর নির্দেশনা মোতাবেক জেলা শহরসহ সকল উপজেলায় একযোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

সকালে জেলা শহরের ভেলানগর এলাকায় লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পি পি এম, নরসিংদী র সিভিল সার্জন ডা: মোহাম্মদ নুরুল ইসলাম সহ জেলা প্রশাসন ও জেলা স্বাস্হ‍্য বিভাগের কর্মকতাগণ।

লিফলেট বিতরণকালে জেলা প্রশাসক প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে না যাওয়া ও বাইরে অবস্থানকালে আবশ্যিকভাবে মাস্ক পরিধানের বিষয়ে গুরুত্ব আরোপ করেন এবং জীবন জীবিকার ভারসাম্য বজায় রেখে সরকারি নির্দেশনার আলোকে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান

রেজাউল করিম/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর