পাকুন্দিয়া থানা পুলিশের উদ্যোগে বিনামূল্যে মাস্ক ও লিফলেট বিতরণ

করোনাভাইরাস মোকাবিলায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী বিনামূল্যে এই মাস্ক বিতরণ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান জানান, প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। মারা যাওয়ার সংখ্যাও রেকর্ড ভাঙছে। করোনা ভাইরাস মোকাবিলায় প্রান্তিক পর্যায়ের মানুষের সচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে মাঠ পর্যায়ে বাংলাদেশ পুলিশ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন। এর প্রেক্ষিতে পাকুন্দিয়া থানা পুলিশের উদ্যোগে দিনব্যাপী সাধারণ ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে পাঁচ শতাধিক মাস্ক বিতরণ করা হয়েছে।

পাশাপাশি পাবলিক পরিবহন, গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনতামূলক লিফলেট ও লোকজনকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা হচ্ছে। থানা পুলিশের পক্ষ থেকে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হচ্ছে।

কাজেই আমাদের সকলকে সচেতন হতে হবে। সচেতনতাই একমাত্র প্রাণঘাতী এই মহামারি থেকে বাঁচাতে পারে। তাই আসুন সকলে স্বাস্থ্যবিধি মেনে চলি।

হুমায়ুন কবির/বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর