সাভারে আরও ১৭জন করোনায় আক্রান্ত!

ঢাকার সাভারে করোনায় আক্রান্তের হার বেড়েই চলেছে। সর্বশেষ গতকাল বুধবার (৩১ মার্চ) ৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয়, এদের মধ্যে নতুন করে ১৭ জন আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ মোঃ আরমান আহমেদ।

এব্যাপারে বার্তাবাজার’কে তিনি বলেন, এ পর্যন্ত সাভারে করোনার মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩৩৪৬ জনের। সর্বশেষ, গত ৩১ তারিখে নমুনা সংগ্রহ হয়েছে ৮৮ জনের, তার মধ্যে নতুন করে ১৭ জন আক্রান্ত হয়েছেন।

সাভারে করোনায় আক্রান্তের হার বেড়েই চলেছে উল্লেখ করে সকলকে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেন তিনি।

প্রসঙ্গত, সাভার উপজেলায় মোট ১৮৩২ জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন এবং এদের ভিতর মোট ৩৪ জন মারা গেছেন। বর্তমানে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৯জন কোভিড-১৯ পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছেন বলেও জানা গেছে।

আল মামুন খান/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর