রংপুরে সামাজিক, রাজনৈতিক,ধর্মীয়সহ সকল জনসমাগম বন্ধসহ মেলা আয়োজন ও সিনেমা হল বন্ধ রাখার গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সন্ধায় জেলা প্রশাসক ও জেলা করোনা ভাইরাস প্রতিরােধ ও নিয়ন্ত্রণ কমিটির সভাপতি আসিব আহসান স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
যা আজ ১ লা এপ্রিল থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক জেলায় সামাজিক,রাজনৈতিক, ধর্মীয়সহ সকল জনসমাগম বন্ধ থাকবে এবং বিয়ে/ জন্মদিনসহ যে কোন সামাজিক অনুষ্ঠানে জনসমাগম বন্ধ থাকবে। মসজিদসহ সকল ধর্মীয় উপাসনালয়ে মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
পর্যটন ও বিনােদন কেন্দ্রে যে কোন প্রকার জনসমাগম ও মাস্কবিহীন প্রবেশ নিষিদ্ধ থাকবে। সকল ধরনের মেলা ও সিনেমা হল বন্ধ থাকবে। গণপরিবহনে মাস্ক পরিধানসহ অন্যান্য সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণ ক্ষমতার ৫০ ভাগের অধিক যাত্রী পরিবহন করা যাবে না।
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহে এবং শপিং মলে ক্রেতা-বিক্রেতা উভয়েরই মাস্ক পরিধান করা ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
হােটেল-রেস্তোরাসমুহে ধারণ ক্ষমতার ৫০ ভাগের অধিক মানুষ একসাথে প্রবেশ/অবস্থান করতে পারবে না এবং উক্ত স্থানে অবশ্যই মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
ঘরের বাইরে এবং জনসম্মুখে মাস্ক পরিধান না করলে কিংবা স্বাস্থ্যবিধি না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রকি আহমেদ/ বার্তা বাজার/এস.আর