এখন ভূমি তথ্য সেবা মিলবে ই-মেইলে

ভূমি তথ্য সেবায় যুক্ত হলো ই-মেইল ঠিকানা। বৃহস্পতিবার (১ এপ্রিল) ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, [email protected] ই-মেইল ঠিকানায় এখন থেকে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত যে কোনো তথ্য (তথ্য অধিকার আইন ২০০৯ অনুসারে) প্রাপ্তির অনুরোধ করে ই-মেইল করা যাবে। তথ্য প্রাপ্তির অনুরোধের পরিপ্রেক্ষিতে তথ্য অধিকার আইন ২০০৯ অনুসারে তথ্য সরবরাহ করা হবে।

এছাড়া ভূমিবিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান, ভূমিসেবা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও পরামর্শসহ দেশে বিদ্যমান ভূমি সংক্রান্ত আইন ও বিধিবিধান সম্পর্কে জানতে ভূমিসেবা হটলাইন ১৬১২২-এ ফোন করার পাশাপাশি [email protected]এ ই-মেইল করা যাবে।

[email protected] ই-মেইল ব্যবস্থাপনার জন্য ভূমি মন্ত্রণালয়ের উপসচিব পদমর্যাদার একজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর