আনুষ্ঠানিক ভাবে শুরু হলো নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় করোনা সনাক্তকরন ল্যাবের কার্যক্রম। প্রথম দিন বৃহস্পতিবার উপসর্গ থাকায় ৩জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২ জনের শরীরে করেনার উপস্থিতি পাওয়া যায়।
আক্রান্তদের মধ্যে ১জন পুরুষ (৭০) ও ১ জন মহিলা(৩৬)। এদেন মধ্যে একজনের বাড়ী উপজেলার বুড়িরচর ইউনিয়নে, অন্য জনের বাড়ী চরকিং ইউনিয়নে। আক্রান্তদের হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নাজিম উদ্দিন নিশ্চিত করেছে।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার একটি হাসপাতাল। এখানে করোনা মোকাবিলায় আধুনিক সূযোগ সবিধা নিশ্চিত করে তৈরি করা হয়েছে ২০ শয্যার একটি আইসোলেশন ইউনিট। নতুন করে সরকার স্বাস্থ্য অধিদপ্তরের অধিনে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচী প্রকল্পের মাধ্যমে এই হাসপাতালে জীন এক্সপার্ট মিশিন স্থাপন করে একটি ল্যাব তৈরি করেছে। যাতে এখন হাতিয়াতে করোনার নমুনা পরীক্ষা করে ১ঘন্টার মধ্যে ফলাফল পাওয়া যাবে। বুধবার সকালে এই ল্যাবের উদ্বাধন করেন সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আলী।
এদিকে করোনার দ্বিতীয় ডেউ মোকাবিলায় প্রস্তুতি নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেনের সভাপতিত্বে তঁার কার্যালয়ে বৃহস্পতিবার সকালে বৈঠকে বসে হাতিয়া উপজেলা করোনা প্রতিরোধ কমিঠি। এর মধ্যে মাস্ক ব্যবহার , সামাজিক দুরুত্ব নিশ্চিত করা ও জনসমাগম এড়িয়ে চলতে জনগনকে উদ্বোদ্ধ করনে কাজ করবে এই কমিঠি।
গত বছরের এপ্রিল মাস থেকে শুরু হওয়া করোনা মহামারিতে হাতিয়ায় এই পর্যন্ত ১২৮ জন করোনাই আক্রান্ত হয়। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় এক ব্যাংক কর্মকর্তা ও চরকিং ইউনিয়নের এক বৃদ্ধার মৃত্যু হয়।
জিল্লুর রহমান রাসেল/বার্তাবাজার/পি