“মমতা মুসলিমদের ফাঁসিয়েছে”

পশ্চিমবঙ্গের জনপ্রিয় রাজনীতিক পীরাজাদা আব্বাস সিদ্দিকি বলেছেন, মমতা ব্যানার্জী মুসলিমদের ফাঁসিয়েছেন।

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক জনসভায় গতকাল বুধবার সংযুক্ত মোর্চার অন্যতম শরিক নেতা আব্বাস মমতাকে ইঙ্গিত করে বলেন, ‘কোথাও কিছু নেই- মহরমে দুর্গাপূজার বিসর্জন বন্ধ করে দিল।

কোনো মুসলমান বলেছিল তোমাকে মহরমে বিসর্জন বন্ধ করতে? কে তুমি; বিভাজনের বীজ পুঁতলে? কেন তুমি সমাজে ফাঁসিয়ে দিলে মুসলমানদের? তোমার এই নাটকবাজির জবাব আমরা দেব।’

ওই জনসভায় আব্বাস আরও বলেন, পশ্চিমবঙ্গে এই মমতা ব্যানার্জীই ক্ষমতায় এসে ইমাম ভাতা চালু করলেন। তাতে আমাদের হিন্দু ভাইয়েরা মনে করলেন মমতা শুধু মুসলমানদের হয়ে গেছেন। মমতা খাতুন হয়ে গেছেন। তাতে সমাজে সাম্প্রদায়িক পরিবেশ তৈরি তো হলো।

এরপর মমতাকে কটাক্ষ করে আব্বাস বলেন, ‘কিন্তু ওসব করে মুসলমানদের লাভের লাভ কী হল? ইমামের ঘরে ছেলেমেয়েরা কি চাকরি পেল? মুসলমানদের ঘরের ছেলেমেয়েদের শিক্ষায়, কর্মসংস্থানে সুবিধা হল? হল না। শুধু বোকা বানাল।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর