জয়পুরহাট পৌরসভার নব-নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব গ্রহণ

জয়পুরহাট পৌরসভার নব-নির্বাচিত দু’বারের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলররা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। বুধবার দুপুরে শহরের পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উক্ত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে জেলা স্থানীয় সরকারের উপপরিচালক ইশরাত ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা-পিপিএম, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, জেলা আ’লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, পৌর কর্মচারী পরিষদের সভাপতি মাহমুদুল ইসলাম প্রমুখ।

পৌরসভার নবনির্বাচিত মেয়র জেলা স্থানীয় সরকারের উপপরিচালক ইশরাত ফারজানার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এসময় নির্বাচিত ১২ জন সাধারন ও নারী কাউন্সিলরা উপস্থিত ছিলেন। পৌর কর্মচারী পরিষদের সদস্যরা নির্বাচিত প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করেন।

উল্লেখ্য, মেয়র মোস্তাকসহ ৫জন কাউন্সিলর দ্বিতীয় বারে নির্বাচিত হয়েছে।

মিলন রায়হান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর