রুহানি ও পলিটিক্যাল হুজুরদের চিহ্নিত করতে হবে

রুহানি হুজুর ও পলিটিক্যাল হুজুরদের চিহ্নিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ। বৃহস্পতিবার (১ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হামলায় ক্ষতিগ্রস্থ স্থাপনা পরিদর্শন শেষে প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, প্রত্যেকটি ঘটনাতেই পলিটিক্যাল হুজুরদের আইনের আওতায় আনা হবে।আপনাদের ব্রাহ্মণবাড়িয়াবাসীর ভয়ের কোনো কারণ নেই। রাষ্ট্র, আইন ও জনগণ আপনাদের পাশে আছে। আপনারা মামলা করুন, অবশ্যই হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ব্রাহ্মনবাড়িয়া শহরে ৩২ লাখ লোক বসবাস করে। তারা তাদের সন্তানদের দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসা করেছে। ওই মাদ্রাসাগুলোতে ১৩ হাজার ছাত্র লেখাপড়া করছে। তাদের প্রতিদিন এক কোটি টাকা খরচ হয়। এ টাকার যোগান ব্রাহ্মণবাড়িয়াবাসীর। কিন্তু এখন আপনাদের চিন্তা করতে হবে আপনাদের ভূমি অফিস ও রেকর্ড রুম আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। যার ক্ষতি আগামী ৫০ বছর ব্রাহ্মণবাড়িয়াবাসীকে বহন করতে হবে।

হামলায় আহত ও ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের দেখতে গিয়ে তিনি বলেন, ইসলামী শিক্ষার নামে আমাদের আলেম সমাজ এখন দুই ভাগে বিভক্ত। এক রুহানি হুজুর, আধ্যাত্মিক শক্তি সম্পন্ন। অপরটি রাজনৈতিক। আমাদের এদের চিহ্নিত করতে হবে। রাজনৈতিক আলেম কারা কারা তাদের বিষয়ে খোঁজখবর রাখতে হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর