শ্বাস-প্রশাসে সমস্যা হওয়ার কারণে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রিহিল কবির রিজভীকে আইসিইউতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে তার পারিবারিক সূত্র এই তথ্য জানিয়েছেন।
তার পরিবার জানায়, রুহুল কবির রিজভীর কাশি ও জ্বর থাকায় অক্সিজেন লেবেল কমে গেছে। আজ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে ইনজেকশন দেয়া হয়। পরে অক্সিজেন লেবেল আরও কমে যাওয়ায় তাকে দ্রুত আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন জ্বরে ভোগার পর করোনা টেস্ট করানো হলে গত ১৭ মার্চ তার করোনা পজিটিভ আসে। পরে ১৮ মার্চ তাকে রাজধানী বেসরকারি স্কয়ার হাসপাতালের ভর্তি করা হয়।
বার্তা বাজার/এসজে