মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের হিজলবাড়ীয়া গ্রামে পানিতে ডুবে রাফিন হােসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রাফিন হিজলবাড়ীয়া গ্রামের দক্ষিণপাড়ার আকাশ আলীর ছেলে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশু রাফিন তার মায়ের সাথে বাড়ির নিকটে একটি পুকুরে গোসল করতে যায়। সে পুকুরের পানিতে সাতার কাটতে গিয়ে তলিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করে পুকুরের পানির তলদেশে থেকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি বজলুর রহমান ‘বার্তা বাজার’কে জানান, ঘটনা শুনেছি,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মাসুদ রানা/বার্তাবাজার/পি